১.এসোসিয়েশনের অফিসের সিসি ক্যামেরা সার্ভিস করা হয়েছে
২.এসোসিয়েশনের সাইনবোর্ড নতুন করে প্রতিস্থাপন করা হয়েছে
৩.এসোসিয়েশন অফিসে বিগত কমিটির “এজিএম ২০২৩-২০২৪” সম্পুর্ন করা হয়েছে।
৪.বিগত কমিটি ৪ টি অডিট করেছেন কিন্তু একটি অডিট রিপোর্ট ও মন্ত্রনালয়, এফবিসিসিআই, জয়েন স্টক কোম্পানি জমা দেয়নি। উক্ত অডিট রিপোর্ট গুলো সামারি করে সকল স্থানে জমা দেয়া হয়েছে।
৫.এসোসিয়েশনের স্থায়ী অফিসের জন্য ১০৬০ স্কয়ার ফিট ফ্ল্যাট বুকিং দেয়া হয়েছে ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যেই সকল সদস্যদের সহযোগিতার মাধ্যমে রেজিস্ট্রি করা হবে।
৬.এসোসিয়েশনের জয়েন ষ্টক কোম্পানিরা পাসওয়ার্ড বিগত কমিটি বর্তমান কমিটি কে না দেওয়ায় নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়েছে যা অনলাইনে বিদ্যমান রয়েছে।
৭.সকল সদস্যদের সৌজন্য টিকিট দিয়ে একটি সফল বনভোজন করা হয়েছে।
৮.এসোসিয়েশন সদস্যদের জিপিএ ফাইভ পাওয়া সন্তানদের উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
৯.শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দোয়া ও আলোচনার আয়োজন করা হয়েছে
১০.পবিত্র মাহে রমজানে সকল সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে করা হয়েছে।
১১.এসোসিয়েশন সদস্যের কোরানের হাফেজ হওয়া সন্তানদের উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
১২.বাথরুম ফিটিংস প্রস্তুতকারক এ প্রযুক্তি উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের সম্মান করার লক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
১৩.এসোসিয়েশনের পতাকা এবং লোগো ইসি কমিটির অনুমোদন ক্রমে প্রস্তূত করা হয়েছে।
১৪.বিগত চার টি নির্বাচনের তথ্য উপাত্ত সংগ্রহ করে অফিসে সংরক্ষিত করা হয়েছে।
১৫.ভ্যাট অফিসের সাথে আলোচনা চলমান রেখে সকল সদস্যদের হয়রানি বন্ধের কাজ চলমান রয়েছে।
১৬.ইতিহাস ও ঐতিহ্যে সংরক্ষণের লক্ষ্যে ২০০৩ সাল থেকে সকল পুরুনো জরুরি কাগজ পত্র সংগ্রহের কাজ চলমান রয়েছে।
১৭.এসোসিয়েশনের মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে
যা চলমান রয়েছে (BBFMA OFFICE)
১৮.এসোসিয়েশনের ফেইসবুক পেইজ খোলা হয়েছে
যা চলমান রয়েছে (BBFMA)
১৯.এসোসিয়েশনের ওয়েবসাইট খোলা হয়েছে
যা চলমান রয়েছে (WWE.BBFMA.COM)
২০.কার্যনির্বাহী কমিটির পাশাপাশি এসোসিয়েশনের কাজের গতি বাড়াতে ৭ টি উপকমিটি করা হয়েছে:-
(ক) প্রতিষ্ঠাকালীন সদস্যদের অনুসন্ধান উপকমিটি
(খ) ফ্ল্যাট ক্রয় বিষয়ক উপ-কমিটি
(গ) বর্তমান ও নতুন সদস্যদের তথ্যাবলী অনুসন্ধান উপকমিটি
(ঘ) সালিশি বিষয়ক উপকমিটি
(ঙ) ভ্যাট বিষয়ক উপকমিটি
(চ) মার্কেট বিষয়ক উপকমিটি
(ছ) মোল্ডিং বিষয়ক উপকমিটি
২১.এসোসিয়েশন সদস্যদের আইডি কার্ড প্রস্তুত করে সদস্যদের বিতরনের কাজ চলমান রয়েছে।
২২.ইবনে সিনা ট্রাস্ট এর সাথে ৩০%৩৫% কমিশনে সকল পরীক্ষার ডিড ডকুমেন্ট করা হয়েছে।এই সকল সুবিধা ইবনে সিনা ট্রাস্ট এর সকল শাখায় পাওয়া যাবে।